বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা পেতে যুক্তরাষ্ট্রে টেনসেন্টের গেম স্টুডিও
চীনের বৃহত্তম সোশ্যাল মিডিয়া এবং ভিডিও গেম কোম্পানি টেনসেন্ট হোল্ডিংস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গেম স্টুডিও উন্মোচন করেছে। মূলত যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে গ্রহণযোগ্য ও ব্যবসায় প্রসারের জন্য এই উদ্যোগ নেয়া হয়। খবর রয়টার্স।
লাইটস্পিড এলএ নামের এই নতুন স্টুডিও সাবেক রকস্টার স্টিভ মার্টিন কর্তৃক পরিচালিত হবে এবং এএএ টাইটেলস ডেভেলপমেন্ট ও প্রকাশে গুরুত্ব দেয়া হবে। টেনসেন্ট গেমের লাইটস্পিড এবং কোয়ান্টাম স্টুডিওর যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে মার্টিন বলেন, ভোগান্তিবিহীন কর্মপরিবেশের মাধ্যমে বিশ্বমানে ডেভেলপমেন্ট সুবিধা নিয়ে আমরা নতুন গেম সংস্কৃতিতে কাজ করছি।
টেনসেন্ট বেশ আগে থেকে বিদেশে তাদের স্টুডিও তৈরির প্রক্রিয়া শুরু করে। মূলত প্রকৃত মেধাস্বত্বসহ বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায় এমন কনটেন্ট তৈরিতেই তারা এই উদ্যোগ নেয়। অবশেষে সেটি বাস্তবে রূপ পাচ্ছে।
ডিবিটেক/বিএমটি